অ্যামাজনের গেমিং বিভাগ থেকে শতাধিক কর্মী ছাঁটাই

৫ এপ্রিল, ২০২৩ ১১:৪২  

অ্যামাজনের চলমান কর্মী ছাঁটাই কার্যক্রমে এবার কপাল পুড়লো প্রতিষ্ঠানটির গেমিং ডিভিশনের শতাধিক কর্মীর। অভ্যন্তরীণ এক মেমোতে এই ঘোষণা দেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, গেমিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোপ হার্টমান কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা দিয়েছেন। মেমো মতে, শতাধিক কর্মীর মধ্যে প্রাইম গেমিং, গেম গ্রোথ  এবং অ্যামাজন গেমসের সান ডিয়েগো স্টুডিওর কর্মীরা রয়েছেন।

হার্টমান জানান, কর্মী ছাঁটাইসহ কর্মীদেরকে যথোপযুক্ত অন্য ডিভিশনে স্থানান্তরের কাজটিও করছে অ্যামাজন।

ডিবিটেক/বিএমটি